• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাজশাহী মহানগরীর বেলপুকুর এলাকা থেকে বাঘায় ধর্ষণ মামলার আসামী তুষার গ্রেফতার

দিনকাল বিডি / ৯৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘায় ধর্ষণ মামলার আসামী তুষারকে বেলপুকুর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত ১২টার পরে মহানগরীর বেলপুকুর থানাধীন জামিরা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোঃ তুষার (২৪), সে বাঘা থানার হাবাসপুর গ্রামের মোঃ মুক্তারের ছেলে।
শুক্রবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মহানগরীর বেলপুকুর থানার জামিরা পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী মোঃ তুষারকে গ্রেফতার করা হয়। বাঘা থানার মামলার নং-২০/৭০, তারিখ-১৮/০৩/২০২৫।
জিজ্ঞাসাবাদে সে ধর্ষণ মামলার বিষয়ে সত্যতা স্বীকার করে।
শুক্রবার সকালে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সংশ্লিষ্ট থানার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category