• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাজশাহী সিটি নির্বাচন ঘিরে সক্রিয় প্রতারক চক্র ফল পরিবর্তনের হুমকি

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ শনিবার, ১০ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনকে সামনে প্রার্থীদের প্রতারিত করার ফাঁদ পেতেছে একটি প্রতারক চক্র। চক্রটি নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তা সেজে কাউন্সিলর প্রার্থীদের কাছে হোয়াটসঅ্যাপে ফোন করে ভোটে জিতিয়ে দেওয়ার প্রলোভন দিচ্ছে। আর তাদের ‘কথা না শুনলে’ নির্বাচনের ফল পরিবর্তনের হুমকিও দেওয়া হচ্ছে।

প্রতারণার চেষ্টার বিষয়টি বুঝতে পেরে ইতোমধ্যে একজন কাউন্সিলর প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৮ জুন) নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী ও বর্তমান কাউন্সিলর আরমান আলী এ অভিযোগ দিয়েছেন। অভিযোগ আমলে নিয়ে প্রতারক চক্র থেকে প্রার্থীদের সর্তক থাকার আহŸান জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কাউন্সিলর প্রার্থী আরমান আলীকে গত বৃহস্পতিবার সকাল ৭টা ৯ মিনিটে তার ব্যক্তিগত মোবাইলের হোয়াটসঅ্যাপে ০১৮৭৬৯৫৮০৩২ নম্বর থেকে ফোন করা হয়। ফোনে প্রতারক নিজেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহাসান হাবিব খান পরিচয় দেন। হোয়াটসঅ্যাপে নির্বাচন কমিশনার আহসান হাবিবের ছবিও ব্যবহার করা হয়। নির্বাচন কমিশনার সেজে এই প্রতারক প্রার্থীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। বলেন, তার কথামতো কাজ করলে আসন্ন নির্বাচনে আরমান আলীকে আবার জিতিয়ে দেওয়া হবে।

এরপর সকাল ৮টা ২৪ মিনিটে আবার ফোন করে ০১৮৭৬৯৫৯৭৩১ নম্বরটি দেন। জানান, এই মোবাইল নম্বরটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। ওই প্রতারক এই নম্বরে যোগাযোগের জন্য আরমান আলীকে নির্দেশনা দেন। যোগাযোগ না করলে তারা নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার হুমকি দেন। তবে আরমান আলী হুমকি পাত্তা দেননি।

পরবর্তীতে আবারও সকাল ৮ টা ২৯ মিনিটে, ৮টা ৩৮ মিনিট এবং বেলা ১১টা ১৩ মিনিটে প্রতারক চক্র আবারও কল দেয়। এটি সংঘবদ্ব একদল প্রতারক চক্র মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা করার চেষ্টা করছে বলে বুঝতে পেরে আরমান আলী রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। পরে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের সতর্ক করে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠান। সেখানে তিনি বলেন, এ ধরনের কর্মকাÐের সঙ্গে নির্বাচন কমিশন কোনভাবেই সম্পৃক্ত নয়। এটি প্রতারকচক্রের কাজ। এ বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহŸান জানান।

এ বিষয়ে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি নির্বাচন কমিশনে অবগত করে পুলিশকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থীকে এই প্রতারক চক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহŸান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category