• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাজশাহী-৬, স্বতন্ত্র প্রার্থীর ভোট প্রচারনাকালে আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতিকে লাঞ্চিত

দিনকাল বিডি ২৪ / ১৮৫ Time View
প্রকাশঃ শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার :
আতাউর রহমান স্মৃতি পরিষদ ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিতসহ ভোট প্রচারনায় বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল সোয়া চারটার দিকে বাঘা উপজেলার বঙ্গবন্ধু চত্বরে রাজশাহী-৬ আসনের স্বতন্ত্র প্রার্থীর ভোট প্রচারনাকালে এ ঘটনা ঘটে।

সাইদুর রহমান জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রাহেনুল হকের সমর্থনে চারঘাট বাঘা এলাকায় প্রচারনায় অংশ নিয়ে শুক্রবার বিকাল সোয়া চারটার দিকে বাঘার বঙ্গবন্ধু চত্বর এলাকায় ভোট প্রচারনা করছিলেন।

এসময় উঠতি বয়সের কিছু সংখ্যক যুবক প্রচারনার কাজে বাঁধা দিয়ে বলতে থাকে, আ’লীগ দলীয় প্রার্থী শাহরিয়ার আলমের ছাড়া কারো পক্ষে প্রচারনা চালানো যাবে না বলে তারা প্রচার গাড়িতে হামলা চালায় এবং পোস্টার ছিঁড়ে ফেলে তাকেও শারীরিকভাবে আঘাত করে লাঞ্চিত করে। এতে প্রচারনা পন্ড হয়ে যায়।

সাইদুর রহমান জানান, বিষয়টি রাজশাহী জেলা পুলিশ সুপার, রির্টানিং অফিসার ও জেলা প্রশাসককে জানানো হয়েছে। পরে চারঘাট বাজার এলাকায় প্রতিবাদ সমাবেশ করে, আগামী ৭ই জানুয়ারি জনগণকে স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহবান জানিয়ে প্রচারনা চালান।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রাজশাহী প্রেসক্লাব ও আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আসলাম উদ-দৌলা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান। তারা হামলার ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান ।

এ বিষয়ে বাঘা উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, উপাধক্ষ্য ওয়াহিদ সাদিক কবীর জানান,বিষয়টি তার জানা নাই। তবে ওকান ঘটনা ঘটে থাকলেও রাজনৈতিক কোন ইস্যুতে হতে পারে। আসন্ন নির্বাচনে ভোট সংক্রান্ত বিষয়ে কোন ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।

বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা জানান,বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছেন, এবার ভোট চুরি চলবেনা প্রচারনাকালে এধরনের কথা বলছিলেন। এ নিয়ে স্থানীয় উঠতি বয়সের যুবকদের সাথে বাক বিতন্ডা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category