• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগরের পাখী পল্লীর খালের কালো জলের দুর্গন্ধে অতিষ্ঠ দর্শনার্থীরা

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৫ মে, ২০২৬

রাণীনগর (নওগাঁর)প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর উপজেলার ঐতিহ্যবাহী পাখী পল্লীও মৎস্য অভয়ারণ্যটি বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে। এক সময়ের স্বচ্ছ জলের ধারা আর হাজারো পাখির কলকাকলিতে মুখরিত এই পর্যটন কেন্দ্রটি এখন বিষাক্ত বর্জ্য আর দুর্গন্ধে শ্রীহীন হয়ে পড়েছে। খালের পানি কুচকুচে কালো বর্ণ ধারণ করায় এবং চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এখানে আসা পর্যটকদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে চরম সংশয় দেখা দিয়েছে।
​
​সরেজমিনে গিয়ে দেখা যায়, পাখী পল্লীর বুক চিরে বয়ে যাওয়া খালের পানি স্বাভাবিক স্বচ্ছতা হারিয়ে আলকাতরার মতো কালো হয়ে গেছে। পানিতে ভাসছে ময়লা-আবর্জনা। এক সময় যে খালে নানা প্রজাতির দেশি মাছের নিরাপদ আশ্রয় ছিল, দূষণের কারণে এখন সেখানে জলজ প্রাণীর টিকে থাকাই দায় হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, ওপরের দিকের বিভিন্ন কলকারখানার বর্জ্য এবং ড্রেনেজ লাইনের দূষিত পানি সরাসরি এই খালে এসে মিশছে।
​
​প্রতিদিন এই পাখী পল্লী দেখতে দূর-দূরান্ত থেকে অসংখ্য পর্যটক ভিড় করেন। কিন্তু খালের পাশে দাঁড়ালেই নাকে আসছে অসহনীয় দুর্গন্ধ।দর্শনার্থীরা বলছেন, নির্মল বাতাসের আশায় এসে তারা উল্টো রোগাক্রান্ত হওয়ার ভয় পাচ্ছেন।

​ দুর্গন্ধে দীর্ঘক্ষণ অবস্থান করলে বমি বমি ভাব, মাথা ঘোরা এবং দীর্ঘমেয়াদে শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ছে।​দূষিত এই পানি থেকে মশা-মাছির উপদ্রব বেড়েছে চরমভাবে, যা ডেঙ্গু বা টাইফয়েডের মতো রোগ ছড়ানোর উৎস হতে পারে।​ পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের মধ্যে শিশুদের নিয়ে উদ্বেগ সবচেয়ে বেশি। দূষিত বাতাসের সংস্পর্শে শিশুদের অ্যালার্জি ও ফুসফুসের সমস্যা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
​
​মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ বলেন মৎস্য অভয়াশ্রমের খালের পানি কালো হয়ে যাওয়া এবং দুর্গন্ধ ছড়ানোর প্রাথমিক কারণ হিসেবে আমরা কচুরিপানা বা দলপানা পচনের বিষয়টি ধারণা করছি। আমি বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছি এবং এখনই সরেজমিনে তদারকি করছি। পানি পরিষ্কার করার জন্য ব্লিচিং পাউডার বা চুন ছিটানো কার্যকর হবে কি না, তা যাচাই করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category