• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

দিনকাল বিডি / ১৫৪ Time View
প্রকাশঃ সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়নের পাকুরিয়া গ্রামে ভয়াবহ এক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তা (নগদ টাকা) প্রদান করা হয়েছে। এর আগে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে সরকারের পক্ষ থেকে চাল, ডাল, তেল, মশারি, মশলাসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পাকুরিয়া গ্রামের চাঁন মিয়া, দুদুন, শাহাজাহান, মরিয়ম আক্তার পপি, বাবুল, মামুন, করিম ও লুৎফর রহমানের মাঝে নগদ ৪২হাজার টাকা আর্থিক অনুদান হিসেবে বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের হাতে অনুদান তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এছাড়াও নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন, অন্যান্য কর্মকর্তা ও ক্ষতিগ্রস্থ্য পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্প্রতি ভয়াবহ এক অগ্নিকান্ডে এই ৮টি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তিতে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা উপজেলা প্রশাসন বরাবর আবেদন করলে তাদেরকে সরকারের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা করা হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category