• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে আওয়ামীলীগ-সেচ্ছাসেবকলীগ নেতাসহ ৪জন গ্রেফতার

দিনকাল বিডি / ১০০ Time View
প্রকাশঃ শনিবার, ৮ মার্চ, ২০২৫

রাণীনগর (নওগঁা) প্রতিনিধি : নওগঁার রাণীনগর থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে একজন  আওয়ামীলীগ  ও একজন সেচ্ছাসেবকলীগ নেতা এবং মাদক মামলায় দুইজনসহ মোট ৪জনকে গ্রেফতার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,উপজেলা বিএনপির দলীয় অফিসে হামলা ভাংচুর,লুটপাট ,অগ্নি সংযোগ ও ককটেল বিস্ফোরনের অভিযোগে গত ২৪ আগষ্ট মামলা দায়ের করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন। দায়েরকৃত মামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে উপজেলার একডালা ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ময়নুল ইসলাম উপজেলার নারায়নপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এছাড়া একই মামলায় উপজেলার ঘোষগ্রামের আক্কাস আলীর ছেলে এমরান হোসেন মুকুল (৪৬) কে গ্রেফতার করা হয়েছে। মুকুল গোনা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক। 

এছাড়া মাদক মামলার পলাতক আসামী উপজেলার চককুতুব গ্রামের গহের আলীর ছেলে মাসুম হোসেন (২৭) ও পশ্চিম বালুভরা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রায়হান আলী (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category