• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে ইউপি চেয়ারম্যানসহ যুবদলের তিন নেতা পেলেন তারেক রহমানের উপহার

দিনকাল বিডি / ১০২ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ মার্চ, ২০২৫

,রাণীনগর (নওগঁা) : নওগঁার রাণীনগরে আওয়ামীলীগ সরকারের আমলে হামলা ও নির্যাতনের শিকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ যুবদলের তিন নেতাকে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে রাণীনগর দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই তিনজনকে ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় নওগঁা জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক একেএম রওশন-উল ইসলাম রওশন,সদস্য সচিব রুহুল আমিন মুক্তার,যুগ্ন আহ্বায়ক মুক্তাদির আহম্মেদ নিপু ও রুবেল হোসেন এবং রাণীনগর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন ও যুগ্ন আহবায়ক ফরহাদ হোসেন মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

 উল্লেখ্য,গত ২০২৩সালের ১২নভেম্বর পারইল ইউনিয়ন পরিষদে বসে অফিসের কাজকর্ম করছিলেন চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ। এসময় তিনটি মোটরসাইকেল যোগে হেলমেট বাহিনীর লোকজন এসে অফিস কক্ষেই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। 

যুবদল নেতা আনোয়ার হোসেন জানান,তিনি গত ২০২৩সালের ২ সেপ্টেম্বর সন্ধ্যায় আবাদপুকুর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ী ফিরছিলেন। এসময় আবাদপুকুর-রাণীনগর রাস্তার আমগ্রামের মোড়ে পৌছলে হেলমেট বাহিনীরি ১৫/২০জন তার উপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর যখম করে পালিয়ে যায়। 

এছাড়া যুবদল নেতা আবু রায়হান গত ২৩অক্টোবর রাত ৮টা নাগাদ বাড়ী ফেরার সময় উপজেলার বড়গাছা মালশন রাস্তার মাঝখানে হেলমেট বাহিনীর লোকজন পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে। 

ঘামলার শিকার এই তিন নেতা জানান,সে সময় আওয়ামীলীগ সরকারের অপকর্মের বিরুদ্ধে ষ্পস্ট অবস্থান নেয়ায় তারা এই ন্যাক্কারজনক হামলা ও মামলার শিকার হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category