• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিনমাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীনগরে কর্মরত সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত রাণীনগরে বিএনপির প্রতিবাদ সভা সরকারকে সহযোগিতার আহ্বান এমপি রেজাউল ইসলাম রেজুর রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা

রাণীনগরে কর্মরত সাংবাদিকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ৩১ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

​রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগরে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম রেজু এমপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাণীনগর উপজেলা পরিদর্শন কক্ষে এই মতবিনিময় সভা করা হয়।

​রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটনের সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।​মতবিনিময় সভায় রাণীনগরে কর্মরত তিনটি সাংবাদিক সংগঠন রাণীনগর প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব এবং প্রেসক্লাব রাণীনগরের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় এলাকার সার্বিক উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
​অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকলেসুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন খান লুলু এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুজাক্কির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​সভায় বক্তারা এলাকার উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিক ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category