• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে গৃহবধু আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের

দিনকাল বিডি ২৪ / ১৭৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে তানজিলা আক্তার বৃষ্টি (২১) নামে এক গৃহবধু আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে স্বামী-শ্বশুড়সহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে । বৃহস্পতিবার সন্ধায় গৃহবধুর বাবা হেলাল ফকির বাদী হয়ে থানায় এই মামলা দায়ের করেন। তবে আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সুত্রে জানাগেছে, উপজেলার ছয়বাড়িয়া গ্রামের হেলাল ফকির তার মেয়ে তানজিলাকে একই উপজেলার চকমুনু গ্রামের হবিবর রহমানের ছেলে সুমন আলীর (২৫) সাথে গত তিন বছর আগে বিয়ে দেয়। বিয়ের পর থেকেই স্বামী সুমন আলী অন্য নারীর সাথে পরকিয়ায় জরিয়ে পরে।

এতে তানজিলা বাধা দিলে তানজিলাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। বিষয়টি তানজিলার পরিবারকে জানালে পরিবারের লোকজন সুমনের পরিবারের লোকজনকে জানিয়েও সমাধান করতে পারেনি। এক পর্যায়ে গত বৃহস্পতিবার সকালে আবারো তানজিলা তার স্বামীর সাথে পরকিয়ার বিষয় নিয়ে কথা বলতে গেলে উভয়ের মধ্যে দ্বন্ড শুরু হয়।

একপর্যায়ে স্বামী সুমন ও সুমনের পরিবারের লোকজন তানজিলাকে অকথ্য ভাষায় গালা-গালি করে নানাভাবে মান-অপমান করে আত্মহত্যায় প্ররোচিত করে। পরে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ রাগে,অভিমানে এবং ঘৃনায় তানজিলা বিশাক্ত গ্যাসের ট্যাবলেট সেবন করে। দেখতে পেয়ে পরিবারের লোকজন তাকে নওগাঁ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়।

এর পর তানজিলার স্বামী শ্বশুর হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। এঘটনায় তানজিলার বাবা হেলাল ফকির বাদী হয়ে সুমন তার বাবা হবিবরসহ চারজনকে আসামী করে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,গৃহবধু তানজিলা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতাররের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category