• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
রাজশাহীতে বন্যার্তদের পাশে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট রাজশাহী রেঞ্জে নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা নওগাঁর মান্দায় আইনজীবীর বসতভিটা দখলের চেষ্টা, আদালতে মামলা রাজশাহীতে পৃথক অভিযানে গ্রেপ্তার ১২, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁর মহাদেবপুরে পাইলস অপারেশনে নারীর মৃত্যু: আল-মদিনা হাসপাতালের ওটি ও ডায়াগনস্টিক সিলগালা চোর সন্দেহে পিটিয়ে হত্যা মামলায় গ্রেপ্তার ১ রাজশাহীতে সাংবাদিককে হত্যাচেষ্টার অভিযোগ, ৫ জনের বিরুদ্ধে মামলা বদলগাছী প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু পার্বতীপুরে র‌্যাবের অভিযানে ৯২ রাউন্ড গুলি উদ্ধার

রাণীনগরে চার্জার ভ্যানসহ ২৮ বোতল বাংলা মদ আটক, জনতার হাতে যুবক

দিনকাল বিডি ২৪ / ১১৫ Time View
প্রকাশঃ বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁ, রানীনগর উপজেলা প্রতিনিধি ।

নওগাঁর রাণীনগর উপজেলার ২ নং কাশিমপুর ইউনিয়নের কুবরাতলী বাজারে চার্জার ভ্যানসহ ২৮ বোতল চোয়ানি বাংলা মদসহ মোঃ সোহাগ(৩৫) নামে এক যুবককে আটক করেছে বাজারের জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে কুবরাতলী বাজারে এ ঘটনা ঘটে। আটক সোহাগ নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিল ভবানীপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে একটি চার্জার ভ্যান ও বাজারের ব্যাগ নিয়ে সোহাগকে বাজারের বিভিন্ন স্থানে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিষয়টি নিয়ে কয়েকজন তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে বাজারের লোকজন তাকে ধাওয়া করে আটক করে ব্যাগে তল্লাশি চালালে ২৮ বোতল বাংলা মদ পাওয়া যায় বলে স্থানীয়রা জানান।

আটকের পর জিজ্ঞাসাবাদে সোহাগ দাবি করেন, কুবরাতলী বাজারের মোঃ হারুন কসাই, পিতা মৃতঃ আজিমুদ্দিন এবং মোঃ কাইয়ুম ছাগল ব্যবসায়ী, পিতা মৃতঃ আইজুল এসব মদ নওগাঁ থেকে নিয়ে এসেছেন। এর আগেও তাদের সঙ্গে তিনি এ ধরনের ব্যবসা করেছেন বলেও তিনি দাবি করেন।

তবে হারুন ও কাইয়ুমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এসব মদের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেন।

খবর পেয়ে ২নং নম্বর কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকলেসুর রহমান বাবু ঘটনাস্থলে উপস্থিত হন। পরে তিনি রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডলকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সামনে উদ্ধার করা বোতলগুলো গণনা করে সোহাগকে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে কাশিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকলেসুর রহমান বাবু বলেন, আমার এলাকায় কে মাদক বিক্রি করছে এবং কে মাদক সেবন করছে—এ বিষয়ে আমাকে তথ্য দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া মন্ডল বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তিনি আরো বলেন যেখানে মাদক বিক্রি ও সেবন হবে দয়া করে আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর দিন আইন-শৃঙ্খলা বাহিনী ২৪ ঘন্টা জনগণের জন্য কাজ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category