• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগরে জামায়াতের দুই নেতা গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৬৪ Time View
প্রকাশঃ বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোর রাতে উপজেলার আবাদপুকুর এলাকায় মেহগনি বাগানে গোপন বৈঠক চলাকালে জামায়াতরে দুই নেতাকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে পুলিশ। এঘটনায় প্রায় ৩২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুইজনকে বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নাশকতা সৃষ্টির লক্ষে জামায়াতের নেতা-কর্মীরা গোপন বৈঠক করবেন,এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবাদপুকুর পল্লীবিদ্যুতের সাব-ষ্টেশনের অদুরে একটি মেহগনি বাগানে বৈঠক চলাকালে দুইজনেেক গ্রেফতার করা হয়। এসময় অন্য নেতা-কর্মীরা পালিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন, পারইল ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী ভান্ডারগ্রাম গ্রামের হযরত আলীর ছেলে আব্দুল মতিন (৬০) এবং জামায়াতের কর্মী পারইল বিশিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে শহিদুল ইসলাম। তিনি আরো জানান,এঘটনায় এজাহার নামীয় সাতজন এবং অজ্ঞাতনামা আরো ২০/২৫জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category