• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে ট্রান্সফরমার চুরির সময় দ্ইু চোর আটক

দিনকাল বিডি ২৪ / ১৭৭ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে গভীর নলকূপের বৈদ্যতিক ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় জনতার সহায়তায় দুই চোরকে চুরির সরংজমাদিসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার কালীগ্রাম ভেবড়া মাঠ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন,নওগাঁ সদর উপজেলার কালুপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে সাজ্জাদ হোসেন ওরফে উদন (৫০) এবং বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কইল হাটখোলা গ্রামের আবুল হোসেনের ছেলে শাহিনুর ইসলাম (৩৩)। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে শুক্রবার বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,বৃহস্পতিবার রাতে থানাপুলিশ বিশেষ অভিযান চলছিল। অভিযানকালে উপজেলার কালীগ্রাম ভেবড়া মাঠে নুরল ইসলামের গভীর নলকূপের বৈদ্যতিক ট্রান্সফরমার চুরির সময় দেখতে পেয়ে স্থানীয় জনতার সহায়তায় দুই জনকে হাতে-নাতে আটক করা হয়। আটককালে তাদের নিকট থেকে বৈদ্যতিক তার,ইনসুলেটর,রোল্ট কাটার,কাটিং প্লায়ারসহ বেশ কিছু সরংজমাদী উদ্ধার করা হয়। এঘটনায় নওগাঁ পল্লীবিদ্যুৎ সমিতি-১এর রাণীনগর জোনাল অফিসের এজিএম রাজু হাসান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category