• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

‎রাণীনগরে তিন জুয়ারির কারাদন্ড

দিনকাল বিডি / ১৩৭ Time View
প্রকাশঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

‎
‎গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে তিন জুয়ারিকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান এই কারাদন্ডাদেশ দেন। দন্ডিতদের শনিবার জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
‎রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান,টাকা দিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব বালুভরা এলাকায় শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পূর্ব বালুভরা গ্রামের খবির উদ্দীনের ছেলে বাচ্চু মিয়া (৪৫),একই গ্রামের আমির উদ্দীনের ছেলে আমান হোসেন (৫৫) এবং উপজেলার বেতগাড়ী গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাহেল হোসেন (২৮) কে জুয়া খেলার সরঞ্জামসহ আটক করা হয়। আটককৃতদের রাতেই ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান,আটককৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে জুয়া খেলার অপরাধ উদঘাটিত হওয়ায় জুয়া আইনে প্রত্যেককে ১০দিন করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category