• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগরে দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

দিনকাল বিডি ২৪ / ১৫৬ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।“অসময়তার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও বজ্রপাত বিষয়ক মহড়া,র‌্যালী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা) শাখার আয়োজনে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ শেষে পরিষদ প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে রাণীনগর ফায়ার সার্ভিস বিভাগের বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে মহড়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান,ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু,ফায়ার সার্ভিস লিডার শামিম,উপজেলা সহকারী প্রশাসক রায়হান আলম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান ও একাডেমিক সুপারভাইজার কামরুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category