• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে দেড় কেজি গাঁজাসহ দম্পতি আটক

দিনকাল বিডি / ১৬৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৫ মে, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দম্পতি ফরহাদ হোসেন (৩৫) ও মনি আক্তার (২৫) কে আটক করেছে। রোববার গভীর রাতে তাদেরকে আটক করা হয়। আটক দম্পতি উপজেলার সদরের বিষ্ণপুর গ্রামের বাসিন্দা। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই কল্লোল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা সদরের বিষ্ণপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ফরহাদ হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করেন। এসময় ফরহাদ হোসনের বাড়ী তল্লাশী করে দেড় কেজি গাঁজা উদ্ধারসহ ফরহাদ ও তার স্ত্রী মনি আক্তারকে আটক করে। আটক দম্পতি গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে বাড়ীতে রেখেছিল। এঘটনায় রাতেই তাদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category