• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগরে নিয়ম ভঙ্গ করে নলকূপ স্থাপনের অভিযোগ

দিনকাল বিডি / ১৮৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নিয়ম ভঙ্গ করে অগভীর নলকূপ স্থাপনের অভিযোগ ওঠেছে। নলকূপ স্থাপন বন্ধে আদালতে মামলা ও করেছেন ভুক্তভোগী। এতে রাতা-রাতি নলকূপ স্থাপনের কাজ করার অভিযোগ করা হয়েছে।
উপজেলার রাতোয়াল গ্রামের শওকত আলীর ছেলে রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন,১৯৯৭ সালে রাতোয়াল মৌজায় ৩৯ দাগে একটি গভীর নলকূপের (এসটি ডবøু) পল্লী বিদ্যুতের লাইন নির্মান করে জমিতে পানি সেচ দিয়ে আসছেন। এরই মধ্যে একই গ্রামের তাহের আলীর ছেলে আব্দুর রাজ্জাক তার স্ত্রীর নামে নলকূপ স্থাপনের জন্য ছাড়পত্র নেয়।

ঘটনা জানতে পেরে সংযোগ বন্ধ করতে পল্লীবিদ্যু অফিসে অভিযোগ দায়ের করেন। এরপর কাজ না হওয়ায় গত বছরের আগষ্ট মাসে আদালতে মামলা দায়ের করেন। তার পর আবারও কাজ চালু করার হুমকি দিলে এবং চেষ্টা করলে গত ডিসেম্বর মাসে নলকূপের কার্যক্রম,বিদ্যু” লাইন নির্মান,সৌর বিদ্যু’ লাইন নির্মান বন্ধ করতে আবারও আদালতে ১৪৪/১৪৫ ধারা মতে আবেদন করেন।

আবেদনের প্রেক্ষিতে আদালত উক্তস্থানে উভয় পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাণীনগর থানাপুলিশকে নির্দেশ দেন এবং তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা সহকারী কমিশনার(ভূমি)কে নির্দেশ দেন। এঘটনায় থানাপুলিশ উক্তস্থানে শান্তি বজায় রাখতে উভয় পক্ষকে নোটিশ জারি করলে বিবাদী রাতের অন্ধকারে নলকূপ স্থাপনের কাজ করছেন বলে অভিযোগ কওে রফিকুল ইসলাম। ওই স্থানে নলকূপ স্থাপন করলে ব্যবসায়ীকভাবে চরম ক্ষতির মূখে পরবেন বলে জানিয়েছেন তিনি।

অভিযোগ অসিকার করে অভিযুক্ত আব্দুর রাজ্জাক বলেন,ওই স্থানে আমার ৩৮ বিঘা জমি রয়েছে। বহু বছর আগে থেকেই সেখানে শ্যালোমেশিন দিয়ে আমরা চাষাবাদ করে আসছি। গত ২০১৮ সালে সেখানে বিদ্যু’ সংযোগের জন্য আবেদন করে ছাড়পত্র নিয়েছি। আপাতত সৌর প্যানেল স্থাপন করেছি । এছাড়া সেচ নিতিমালা অনুসরণ করেই আমি রফিকুলের এড়িয়ার বাহিরে নলকূপ স্থাপন করেছি। সে আমাকে হয়রানি করতেই আদালতে একাধিক মামলা দায়ের করেছে।
রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,নলকূপ স্থাপন নিয়ে আদালতে মামলা রয়েছে। সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আদালতের নির্দেশে নোটিশ জারি করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category