• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাণীনগরে পুলিশের অভিযানে মাদক কারবারীসহ ১০জন গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৯১ Time View
প্রকাশঃ শুক্রবার, ৩ মার্চ, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে একজন মাদক কারবারীসহ মোট ১০জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন,বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানামূলে উপজেলার সরিয়া গ্রামের সুলতান হোসেন (৪৩),এনামুল মন্ডল (৪৫),সফুর মন্ডল (৪২),মামুন মন্ডল (২৫),নুরনবী মন্ডল (৩৭),নুহ মন্ডল (৩৬) এবং উপজেলার মধ্যরাজাপুর গ্রামের জুয়েল শেখ(২২),আসলাম মন্ডল (৩২) ও আব্দুল জলিল শেখ(৩৬) কে গ্রেপ্তার করা হয়। এছাড়া একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিমপুর সাহানাপাড়া গ্রামের অভিযান চালিয়ে ওই গ্রামের আহাদ আলীর ছেলে আকরাম সাহানা ওরফে বোলেন (৫০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার নিকট থেকে ৭০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এঘটনায় রাতেই তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category