• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাণীনগরে ফের গরু চুরি

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

গোলাম মোরশেদ রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে একদিনের ব্যবধানে আবারো গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার গোনা ইউনিয়নের লক্ষীপুর মদন শহর গ্রামের কৃষক একরামুল হকের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার কাশিমপুর ইউনিয়নের সর্বরামপুর গ্রাম থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটে।একরামুল ওই গ্রামের কফিল উদ্দীনের ছেলে।
একরামুল হোসেনের স্ত্রী পলেন আক্তার জানান,বাড়ীর মধ্যে গোয়াল ঘরে গরু রেখে রাতে ঘুমিয়ে পরেন। রাত দেড়টা নাগাদ ঘুম থেকে ঘরের বাহিরে এসে দেখতে পান চোরেরা প্রাচীর টপগে বাড়ীতে প্রবেশ করে প্রায় এক লক্ষ ২০হাজার টাকা মূল্যের দুটি গরু চুরি করে নিয়ে গেছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে উপজেলার সর্বরামপুর গ্রামের কৃষক আসাদুল ইসলাম বাঘার গোয়াল ঘরের তালা কেটে দুটি এবং একই গ্রামের দশরত আলীর ছেলে কৃষক ইদ্রিস আলীর গোয়াল ঘরের তালা কেটে তিনটি গরু চুরির ঘটনা ঘটে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন,গরু চুরির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেয়েছি। দ্রæত গরু উদ্ধারসহ জরিতদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category