• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে বঙ্গবন্ধুর শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন

দিনকাল বিডি / ১৫৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত’ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন এবং আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন পৃথকভাবে দিবসটি পালন করে।
সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এর পর সকাল ১০টায় এমপি আনোয়ার হোসেন হেলাল,আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মী,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী,থানাপুলিশ,মুক্তিযোদ্ধা কমান্ড,বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,এনজিও প্রতিষ্ঠানসহ নানা শ্রেনী পেশার লোকজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর পর পরিষদ হলরুমে “বঙ্গবন্ধু“বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ-স্বাধীনতা “শীর্ষক“ আলোচনাসভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে এবং এমপি আনোয়ার হোসেন হেলাল এর নেতৃত্বে দুপুর সাড়ে ১১টায় দলীয় অফিস থেকে বিশাল এক শোক র‌্যালী বের করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর পর সদরের উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় এমপি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আল হাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন আকন্দ,সাংগঠনিক সম্পাদক জার্জিস হাসান মিঠু, প্রচার সম্পাদক আব্দুল খালেক,সদস্য রাহিদ সরদার,উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু মো: ইবনে সাঈদ চৌধুরী (রাব্বী),সম্পাদক সাইফুল ইসলাম স্বজল,সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়,উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহম্মেদ আশিকসহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category