• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে ভিক্ষুকদের মাঝে চার্জার ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ

দিনকাল বিডি / ১৬২ Time View
প্রকাশঃ রবিবার, ৪ জুন, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর উপজেলায় ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ৯ জন ভিক্ষুকের মাঝে সহায়ক উপকরন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে ভিক্ষুক পূর্নবাসন ও বিকল্প কর্মসংস্থানের আওতায় উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। এদিন দুইজন ভিক্ষুককে দুইটি চার্জার ভ্যানগাড়ি এবং ৭ জন ভিক্ষুককে দুইটি করে ছাগলসহ নগদ ৫শ’ টাকা করে দেওয়া হয়।

ভিক্ষুকদের হাতে ভ্যানগাড়ি ও ছাগল তুলে দেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা নাজনীন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোমেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) ফেরাউল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের রাণীনগর শাখার ম্যানেজার কাজী মঞ্জুর রশীদ সহ অনেকেই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category