• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে চারজনকে ৬মাস করে কারাদন্ড

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চারজন মাদক সেবিকে ৬মাস করে কারাদন্ড প্রদান করা হয়েছে। শনিবার রাতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে তাদেরকে সাজাপ্রদান করা হয়। সাজাপ্রাপ্তদের রাতেই জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো: রায়হান জানান,উপজেলার কাাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামে হেলাল উদ্দীনের বাড়ীতে মাদকের আড্ডা বসেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টা নাগাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসানসহ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাশিমপুর ডাঙ্গাপাড়া গ্রামের শাহাদত আলীর ছেলে হেলাল উদ্দীন (৫০),আবুল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪০),আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) ও একই গ্রামের ইয়াকুব আলীর ছেলে হোসেন আলী (৩২)কে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। এর পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে চারজনকে ৬মাস করে বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন। এছাড়া প্রত্যেককে আরো ১০০শত টাকা করে অর্থদন্ডে দন্ডিত করা হয়। রাতেই দন্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক,সন্ত্রাস নিয়ন্ত্রনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category