• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাণীনগরে মেডিকেলের শিক্ষার্থীকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

দিনকাল বিডি / ১৬১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের রনসিংগার গ্রামের হত-দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থী অর্পিতাকে সরকারি ভাবে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে নগদ সাত হাজার টাকার আর্থিক সহায়তার অনুদান তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এসময় অর্পিতার মা মুক্তা রাণী মহন্ত প্রমুখ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন বলেন উপজেলার খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের রনসিংগার গ্রামের নির্মল মহন্তের মেয়ে অর্পিতা রাণী মহন্ত ২০২৩ সনে মেডিকেল ভর্তি পরীক্ষায় পাবনা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে। কিন্তু আর্থিক অনটনের কারণে সে নাকি কলেজে ভর্তি হতে পারছিলো না। এই বিষয়ে গত মাসে সে সরকারি ভাবে অনুদান পাওয়ার জন্য একটি আবেদন করেছিলো। তারই প্রেক্ষিতে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও মেধাবী শিক্ষার্থীদের সরকারের পক্ষ থেকে এই ধরণের সহায়তা প্রদান করার কার্যক্রম অব্যাহত রাখা হবে। তবে এই সহায়তা অর্পিতার জন্য অনেকটাই কম তাই সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এই ধরণের সহায়তা প্রদাণে এগিয়ে আসা উচিত।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category