• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯জন গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ সোমবার, ৬ মে, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর থানাপুলিশ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ৫জনসহ মোট ৯জনকে গ্রেফতার করেছে। এসময় দুইজনের নিকট থেকে গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন,রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলার ধনপাড়া গ্রামের আব্দুল হালিম (৩৬),নজরুল ইসলাম (৩৫),আব্দুর রশিদ (৪৮), চরকানাই গ্রামের ছামেনা বিবি (৩৪) ও তেবাড়িয়া গ্রামের আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই পৃথক পৃথক মামলায় ৬মাসের কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন।

একই রাতে নিয়মিত মামলায় পারইল গ্রামের সিদ্দিকুর রহমান (৫০) ও সাবিবর হোসেন(২৩)কে গ্রেফতার করা হয়।এছাড়া রোববার রাতে উপজেলার কয়াকুি ভেটুরিয়া পাড়া গ্রামের মমিন ওরফে জহুরুলকে ৪০গ্রাম গাঁজা ও গোনা পশ্চিমপাড়া গ্রামের ফরিদ উদ্দীনকে ৫০গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তাদের দুই জনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে সোমবার আদালতে সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category