• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাণীনগরে সার-বীজ বিতরনের উদ্বোধন

দিনকাল বিডি ২৪ / ১৯৭ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাসায়নিক সার-বীজ ও বিভিন্ন উপকরণ বিতরনের উদ্বোধন করা হয়েছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা,গম,ভুট্রা,সূর্যমুখী,মসুর,মুগ,খেসারী,শীতকালীন পেঁয়াজ ও চীনাবাদাম ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে রোববার উপজেলা চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মুল্যে বীজ,রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরনের এই উদ্বোধন করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান,রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক,রাণীনগর টিটিডিসি সোনালী ব্যাংক পিএলসি শাখা ম্যানেজার মামুনুর রশিদ প্রমূখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ঠ দপ্তর সুত্র জানায়,কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা জুরে ৬হাজার ২৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ,রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ পর্যায়ক্রমে বিতরণ করা হবে। এর মধ্যে গম চাষে ৪০০জন,ভুট্রা-১১০জন,সরিষা-৫হাজার ৫৮০জন, সূর্যমুখী-২০জন, চীনাবাদম-১০জন, শীতকালীন পেঁয়াজ-৬০জন, মসুর ৬০জন, মুগ-৩০জন ও খেসারী ডাল চাষে ৩০জন কৃষককে বিনামুল্যে এই বীজ,রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category