• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগর প্রেসক্লাবের উদ্যোগে বনভোজন ৫ এপ্রিল ২০২৬ইং

দিনকাল বিডি ২৪ / ১৫৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের উদ্যোগে দেশের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের হিমছড়িতে বনভোজন এ আনন্দ ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামী ৫ এপ্রিল ২০২৬ তারিখ এই সফরের যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
​সম্প্রতি রাণীনগর প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই সময়সূচি ও ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করা হয়। সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত সদস্যগণ সর্বসম্মতিক্রমে ভ্রমণের স্থান ও সফরসূচি অনুমোদন করেন।
​সাংবাদিকদের পেশাগত কাজের ক্লান্তি দূর করতে এবং দেশের পর্যটন শিল্পকে আরও নিবিড়ভাবে জানার লক্ষ্যে এই বনভোজন আয়োজন করা হয়েছে। ভ্রমণের নির্ধারিত স্থানগুলোর মধ্যে রয়েছে পাহাড় ও মেঘের মিতালীপূর্ণ খাগড়াছড়ির সাজেক ভ্যালি ও আলুটিলা গুহা, প্রাকৃতিক সৌন্দর্যের আধার বান্দরবানের নীলগিরি ও নীলাচল এবং পাহাড় ও সমুদ্রের অপূর্ব মিলনস্থল কক্সবাজারের হিমছড়ি ও ইকো-পার্ক।
​সভায় সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের ভ্রমণ সাংবাদিকদের মানসিক প্রশান্তি ও কাজের উদ্দীপনা জোগাবে। আশা করি, এই সফরের মাধ্যমে সদস্যরা প্রকৃতির কাছাকাছি গিয়ে নতুন অভিজ্ঞতায় সমৃদ্ধ হবেন।
​সাবেক সভাপতি ওহেদুল ইসলাম মিলন বলেন, এ ধরনের সফর সংগঠনের ঐক্য ও সদস্যদের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক সাহারুক হোসেন আহাত এবং সাবেক সভাপতি এস এম সাইফুল ইসলাম সফরের সাফল্য কামনা করে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
​সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম জানান, এবারের সফরে প্রেসক্লাবের মোট ২২ জন সদস্যের মধ্যে ১৪ জন গেস্ট দুইজনসহ মোট ১৬ জন অংশগ্রহণ করছেন। যারা বিশেষ ব্যক্তিগত কারণে এবার অংশ নিতে পারছেন না, তাদের জন্য সভাপতি ও সম্পাদকের পক্ষ থেকে তাদেরকে আগামী বছরের বনভোজন জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার বিশেষ আহ্বান জানানো হয়।
​এদিকে, যারা বিশেষ কারণে এই সফরে অংশগ্রহণ করতে পারছেন না, তারা সভায় নিজেদের অপারগতার জন্য দুঃখ প্রকাশ করেন। সফরবঞ্চিত সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন,পেশাগত ও ব্যক্তিগত নানা ব্যস্ততার কারণে আমরা এবার প্রিয় সহকর্মীদের সাথে বনভোজন ও আনন্দ ভ্রমণে অংশ নিতে পারছি না। তবে যারা এই বনভোজন যাচ্ছেন, তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা ও দোয়া রইল। আশা করি, আপনাদের এই সফর অত্যন্ত আনন্দদায়ক ও নিরাপদ হবে।
​আগামী ৫ এপ্রিল রাণীনগর থেকে যাত্রা শুরু করে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন শেষে ১২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে ফেরার পরিকল্পনা রয়েছে। সফর শেষে সাংবাদিকরা তাদের অভিজ্ঞতার আলোকে বিশেষ ফিচার বা সংবাদ প্রকাশ করবেন বলেও সভায় জানানো হয়। সভায় প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্যসহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category