• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাণীনগর শফিকপুর কারিগরি কলেজ দীর্ঘ ২২বছর ধরে বেতন-ভাতা বঞ্চিত

দিনকাল বিডি ২৪ / ২০২ Time View
প্রকাশঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

রাণীনগর ( নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর রাণীনগর উপজেলার শেষ সীমানা হওয়ায় আধুনিকতার ছোঁয়া থেকে বঞ্চিত এই অঞ্চলের মানুষরা। প্রত্যন্ত এই অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে কারিগরি শিক্ষার আলো পৌঁছে দিতে ২০০৪ সালে স্থাপিত হয় শফিকপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজ থেকে প্রতি বছরই শতাধিক শিক্ষার্থী কারিগরি বিষয়ে মাধ্যমিক ডিগ্রি অর্জন করে দেশের বিভিন্ন নামীদামী বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার সুযোগ পাচ্ছে।বিদ্যাপিঠটি প্রতিবছর ফলাফলের দিকেও ভালো অবস্থান ধরে রাখলেও ২২বছর ধরে সরকারের বিনা বেতন ও ভাতায় স্বেচ্ছায় শ্রম দিয়ে আসছে ১০জন শিক্ষক ও কর্মচারী। অনেকদিন দুর্বল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও সুবিধা পেলেও এই প্রতিষ্ঠানের ভাগ্যে জোটেনি কিছুই। কক্ষ স্বল্পতা, ভগ্ন পাঠদান কক্ষ, নষ্ট হওয়া টিনের ছাউনির নিচে বছরের পর বছর শিক্ষা গ্রহণ করছে অবহেলিত অঞ্চলের শিক্ষার্থীরা। প্রত্যন্ত এই অঞ্চলের মানুষদের কাছে কারিগরি শিক্ষাকে আরো আকর্ষনীয় করতে অবহেলিত এই প্রতিষ্ঠানকে আধুনিকায়নের মাধ্যমে সরকারের সুবিধার আওতায় আনার কোন বিকল্প নেই বলে মনে করছেন স্থানীয়রা।বিদ্যাপিঠের একাদশ শ্রেণির শিক্ষার্থী মো: পারভেজ হোসেন, দ্বাদশ শ্রেণির মোছা: আকলিমা আক্তার জানান শফিকপুর এলাকা উপজেলার শেষ সীমানা হওয়ায় ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনেক দূরে এছাড়া কারিগরি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসনের আশেপাশে হওয়ায় ইচ্ছে থাকলেও সেগুলোতে ভর্তি হওয়া সম্ভব হয় না। তাই বাড়ির পাশের এই বিদ্যাপিঠটির অবস্থা খুব খারাপ হলেও এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শফিকপুর বিএম কলেজটি আর্শিবাদ স্বরূপ। যদি এই প্রতিষ্ঠানে একটি আধুনিক ভবন হতো তাহলে এই অঞ্চলে কারিগরি শিক্ষা বিস্তারে এক মাইলফলক হিসেবে কাজ করতো। সরকারি সুবিধা পেলে এখানকার শিক্ষক ও কর্মচারীরা আরো যত্ন সহকারে পাঠদান করতে পারতো।কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ জানান যুগের পর যুগ অবহেলিত এই অঞ্চলে কারিগরি শিক্ষা ছড়িয়ে আসছে কলেজটি। কিন্তু এখন পর্যন্ত সরকারের কোন বড় ধরণের সুবিধা পায়নি অবহেলিত এই প্রতিষ্ঠানটি। স্থানীয় শিক্ষানুরাগী মানুষদের সার্বিক সহযোগিতা আর নিজেদের অর্থায়নে গুটি কয়েক পাঠদান কক্ষ নির্মাণ করা হলেও অর্থাভাবে এখন পর্যন্ত কক্ষগুলোতে ভালো মানের দরজা কিংবা জানালা স্থাপন করা সম্ভব হয়নি। কলেজের মোট ৫টি কক্ষের মধ্যে ৩টি কক্ষতে পাঠদানের কার্যক্রম চলমান রাখা হয়েছে। নষ্ট হওয়া টিনের ছাউনির কক্ষ পরিত্যক্ত হলেও বাধ্য হয়ে সেখানে অফিস ও পাঠদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষকদের বসার জন্য নেই ভালো কোনো কক্ষ। বিগত সময়ে স্থানীয় এমপিদের রাজনৈতিক যাঁতাকলে পড়ে আজোও উন্নয়ন বঞ্চিত বিদ্যাপিঠটি। যে সকল শিক্ষা প্রতিষ্ঠান তৎকালীন এমপিদের চাহিদা পূরণ করতে পেরেছেন তাদের একাডেমিক ভবনের প্রয়োজন না থাকলেও বহুতল ভবন বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ কয়েক যুগ ধরে বিনা বেতন আর ভাতায় আমরা প্রত্যন্ত অঞ্চলে কারিগরি শিক্ষা বিস্তার করে আসছি। জানি না আমাদের জীবনদশায় কলেজটিতে আধুনিকতার ছোঁয়া কখনো লাগবে কিনা? আমরা শিক্ষক-কর্মচারীরা সরকারের সুবিধার আওতায় কখনো আসবো কিনা তা একমাত্র আল্লাহ জানেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো: রাকিবুল হাসান জানান প্রতিষ্ঠানটির খুবই দুরবস্থা। উপজেলা প্রশাসনের সামান্য বরাদ্দ দিয়ে বিদ্যাপিঠের তেমন উন্নয়ন করা সম্ভব নয়। তবুও যতটুকু পারা যায় চেস্টা অব্যাহত রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রতিষ্ঠানের এমন দূরবস্থার কথা জানানো হয়েছে। আগামীতে সরকারি ভাবে এই কলেজের উন্নয়নের বিষয়ে জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category