• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রাবিতে দুটি হলে ছাত্রলীগের ব্লকে মিললো বিপুল পরিমাণ অস্ত্র-মদের বোতল

দিনকাল বিডি ২৪ / ৯৯ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সোহরাওয়ার্দী হল ও মতিহার হলে ছাত্রলীগের বøক তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করেছে হল প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৮টায় ছাত্রলীগের বøকে অস্ত্র আছে সন্দেহে তল্লাশি চালানোর দাবি তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের নিয়ে এ দুটি হলে অভিযান চালান তারা। এর আগে, বিশ্ববিদ্যালয়ের শাহ মাখদুম হল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেন শিক্ষার্থীরা।
সরোজমিনে দেখা যায়, প্রথমে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলে তল্লাশি শুরু করলে পলিটিক্যাল বøকের প্রতিটি রুম থেকে বের হয়ে আসতে থাকে রামদা, চাপাতি, চাকু, কাটারিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। এছাড়া বিপুল পরিমাণ রড, পাইপ, বিদেশি মদের বোতল পাওয়া গেছে।
পরে মতিহার হলে অভিযান চালালে অস্ত্র ছাড়াও ছাত্রলীগ নেতাদের রুম থেকে নারীদের পোশাক পাওয়া যায়। অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র হল প্রশাসনের কাছে জমা দেন শিক্ষার্থীরা। হল প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এসব অস্ত্র হস্তান্তর করে।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান সজীব বলেন, আমরা হল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করি। এ পর্যন্ত দুটি হলে অভিযান শেষে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সব অস্ত্র ও মদের বোতল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে অভিযান চালানো হবে। শিক্ষাঙ্গনকে অস্ত্রমুক্ত করাই আমাদের লক্ষ্য। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সমন্বয়করা আশংকা করছিল হলগুলোতে বিপুল পরিমাণে অস্ত্র রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে অভিযান পরিচালনা করতে চায় বলে আমাদের জানায়। আমি এ বিষয়ে শিক্ষার্থীদের সহযোগিতা করেছি। আমিও চাই আমার হল অস্ত্রমুক্ত হোক এবং হলে শিক্ষার পরিবেশ বজায় থাকুক। শিক্ষার্থীদের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ বলেন, শিক্ষার্থীদের আহŸানে সাড়া দিয়ে আমরা দুটি হলে অভিযান চালাই। সেখান থেকে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও বিদেশি মদের বোতল জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category