• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রাবিতে যুবলীগ নেতার নিয়োগ ১০ লাখ টাকা মিট হয়েছে দাবি কর্মচারীর

দিনকাল বিডি ২৪ / ১৭৮ Time View
প্রকাশঃ শনিবার, ৭ মার্চ, ২০২৬

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)
উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরে মজুরি ভিত্তিক অফিস সহায়ক
হিসেবে সদ্য যোগ দেওয়া এক কর্মচারীর চাকরি নিয়ে অর্থ
লেনদেনের অভিযোগ উঠেছে। ওই কর্মচারী নিজেই চাকরির জন্য
প্রায় ১০ লাখ টাকা মিট হয়েছে বলে দাবি করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গোলাম রাব্বানী নামে ওই ব্যক্তি
গত মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরে অফিস
সহায়ক পদে যোগদান করেন। তিনি রাজশাহী নগরীর কাটাখালি
এলাকার কুখুন্ডি গ্রামের বাসিন্দা।
গোলাম রাব্বানী স্থানীয়ভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গেও
জড়িত ছিলেন। তিনি হরিয়ান ইউনিয়ন যুবলীগের সাবেক
সাধারণ সম্পাদক ছিলেন বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ
সরকারের সময় এলাকার সিনিয়র নেতারা আমাকে যুবলীগের ওই
দায়িত্ব দিয়েছিলেন। তবে এখন আর রাজনীতি করি না।
চাকরি পাওয়ার বিষয়ে জানতে চাইলে গোলাম রাব্বানী দাবি করেন,
চাকরির জন্য মোট ১০ লাখ টাকা লেনদেনের কথা হয়েছে। কিছু
টাকা দিয়েছি, চাকরি পারমেন্ট হলে বাকি টাকা দেব। তবে এ
বিষয়ে তিনি কোনো ব্যক্তি বা বিশ্ববিদ্যালয়ের কোন কর্মকর্তা
বা কর্মচারীর নাম প্রকাশ করেননি।
এদিকে উপ-উপাচার্য (শিক্ষা) দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা
অধ্যাপক মো. ফরিদ উদ্দিন খান বলেন, তার দপ্তরে কর্মীর প্রয়োজন
ছিল। সে কারণে তিনি কর্তৃপক্ষের কাছে জনবলের চাহিদা
পাঠান।
তিনি বলেন, আমার দপ্তরে লোকের প্রয়োজন ছিল, তাই চাহিদা
দিয়েছিলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে নিয়োগ দিয়েছে।
তবে এটি স্থায়ী পদ নয়, মজুরি ভিত্তিক ডেইলি বেসিসে
নিয়োগ দেওয়া হয়েছে।
তবে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহলে আলোচনা শুরু
হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category