• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাবি নারী শিক্ষার্থীকে হেনস্তা ও মারধরের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

Reporter Name / ১০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শারীরিক হেনস্তা ও মারধরের অভিযোগে বহিরাগত দুই যুবককে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ।

বুধবার (১২ মার্চ) রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ ফারহান মাহমুদ ও তার বান্ধবী কাজলা গেটে ইফতারের বাজার করার সময় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত দুই যুবক মোঃ তন্ময় (২৮), সে তন্ময় মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মোঃ তরিকুল ইসলামের ছেলে ও মিলন (৩৮), সে একই এলাকার মোঃ ইন্তাজের ছেলে।

বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী মোঃ ফারহান মাহমুদ ও তার বান্ধবী কাজলা গেটে ইফতারের বাজার করছিলো। এসময় বহিরাগত এক যুবক তার বান্ধবীকে ইভটিজিং করে।

এ ঘটনায় ফারহানের বান্ধবী প্রতিবাদ করলে তখন তন্ময় তার বান্ধবীর দিকে মারার জন্য তেড়ে আসে। এ সময় ফারহান বাধা দিলে তন্ময় ও তার সহযোগী তাদের উপর চড়াও হয়ে ফারহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং তার বান্ধবীকে শারীরিকভাবে হেনস্তা করে।

এ ঘটনায় ফারহান মতিহার থানায় একটি অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে মতিহার থানার উপ-পুলিশ কমিশনার মোঃ মমিনুল করিম এর দিক নির্দেশনায় মতিহার থানা পুলিশের একটি দল ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে। এরপর বৃহস্পতিবার দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজপাড়া থানার হটিকালচার এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করাহয়।

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পেনাল কোডে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category