• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রামপালে ইউপি সদস্যের বিরুদ্ধে ভুয়া দাগের জমি রেজিস্ট্রি করার অভিযোগ

দিনকাল বিডি ২৪ / ১৮২ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
রামপালে অসহায় এক নারীকে ভুয়া দাগের জমি রেজিস্ট্রি করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী আবেদা বেগম।
অভিযোগে জানা গেছে, রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের আনসার আলীর মেয়ে আবেদা বেগম একই গ্রামের মৃত মওলা বক্স হাওলাদারের ছেলে উজলকুড় ইউপি সদস্য মুজিবুর রহমান হাওলাদারের কাছ থেকে কবলামূলে জমি রেজিস্ট্রি করে নেন। গত ইংরেজি ১৫-০৬-১৯৯৭ সালে রামপাল সাবরেজিস্টার অফিস থেকে সন্তোষপুর জেএল ৮৯ খতিয়ানের ৩,৬ ও ৭ দাগের ০.১৪ একর জমি লিখে দেন। সেই জমিতে দীর্ঘ দিন ধরে ভুক্তভোগী বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। এক পর্যায়ে আবেদা বেগম জানতে পারেন উক্ত জমি ইউপি সদস্য মুজিবুর রহমানের ছেলে বাচ্চু হাওলাদার ও হেমতুল্লাহর নামের জমি তাকে লিখে দেয়া হয়েছে। পরে ভুক্তভোগী বিষয়টি মিমাংসার জন্য বিবাদী মুজিবের স্মরণাপন্ন হন। এতে কোন ফয়সালা না হওয়ায় আবেদা বিভিন্ন মানুষ দ্বারে দ্বারে ধর্ণা দিচ্ছেন। ইতিপূর্বে রামপাল উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম উভয় পক্ষের শুনানি শেষে ভুক্তভোগীকে জমির দলিল সংশোধন করে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন। এরপরে ও কোন সমাধান না পেয়ে সমাজপতিদের দ্বারস্থ হয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত মুজিবুর রহমান হাওলাদারের মুঠোফোনে কথা হলে তিনি জানান, দলিলে দাগ নম্বর সংশোধন করে জমি বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে কেন এত দেরি হচ্ছে জানতে চাইলে তিনি বলেন স্বাক্ষাতে সব জানাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category