• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামপালে জমির বিরোধে হামলায় নারীসহ ৬ জন আহত

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪

বাগেরহাট প্রতিনিধিঃ
রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে এক নারীসহ ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের দুইজনকে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আহতরা হলেন, উপজেলার মুজিবনগর গ্রামের মিকাইল গাজীর স্ত্রী রহিমা বেগম (৪৫), মিকাইল গাজীর দুই ছেলে জিহাদুল ইসলাম (৩৫), জাহিদুল ইসলাম (৩২) ও শ্রমিক আব্দুল্লাহ। অপরদিকে প্রতিপক্ষের মোজাফফর (৫২) ও জিকা শেখ (১৫) আহত হয়ে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার মুজিবনগর গ্রামের জেহাদ ও জাহিদ দুই ভাই তাদের জমিতে শান্তিপূর্ণভাবে দীর্ঘ দিন ধরে মৎস্য চাষ করে আসছেন। ঘটনার দিন বুধবার (১৭ জানুয়ারী) সকাল ১০ টায় একই এলাকার প্রতিপক্ষ মোতাহার শেখ, মোজাফফর শেখ, মতিয়ার রহমান, মিরাজুল ইসলাম, জিকা ও বাঁশতলী গ্রামের পিয়ার হোসেন তাদের জমিতে মাটি কাটতে বাঁধা দেন।

তারা বিবাদীদের কথা না শোনায় ভুক্তভোগীদের মারপিট করে আহত করেন। ওই সময় বিবাদীরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে অভিযুক্ত কারো সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রামপাল থানার ওসি (তদন্ত) বিধান চন্দ্রের নিকট জানতে চাইলে তিনি মারপিটের ঘটনাটি নিশ্চিত করে বলেন, নদীর চর ভরাটি জমি নিয়ে বিরোধ। উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সাথে কথা বলে আইনি ব্যাবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category