• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

রামপালে নবী-রাসূল (সা.) নিয়ে কটুক্তি নারী আটক

দিনকাল বিডি ২৪ / ১৫৩ Time View
প্রকাশঃ বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালে নবী ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে রুপালী দাস (৪৫) নামের এক নারীকে পু্লিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় উপজেলার গৌরম্ভা বাজারে ধর্মপ্রাণ মুসলমানরা এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে।
বাগেরহাট জেলা পু্লিশ সূত্রে জানাগেছে, রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের গোবিন্দ দাসের স্ত্রী রুপালী দাস গত রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৮ টায় গৌরম্ভা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে টিউব ওয়েলে পানি নিতে যান। ওই একই সময় একই গ্রামের মৃত মজিবর শেখের স্ত্রী মমিনা বেগম (৭৫) ও পানি নিতে যান। ওই সময় রুপালী দাস নবী ও রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেন। ওই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রুপালীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে রামপাল থানা পু্লিশ গৌরম্ভা ফাড়ির সহায়তায় রুপালীকে হেফাজতে নেয়। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে বাগেরহাট মিডিয়া সেলের ইন্সপেক্টর বাবুল আক্তার অভিযুক্ত নারীকে আটক ও আইনগত ব্যাবস্হা গ্রহনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category