• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রামপালে নাশকতার মামলায় বিএনপির সন্দিগ্ধ ৫ নেতাকর্মীসহ গ্রেফতার -৬

দিনকাল বিডি ২৪ / ২৭৭ Time View
প্রকাশঃ সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
রামপালে বিএনপির ৫ নেতাকর্মীকে সন্দিগ্ধ নাশতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। রবিবার (১৯ নভেম্বর) রাতে ও সোমবার (২০ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রামপাল থানা পুলিশ তাদের আটক করে ।

গত ইংরেজি ১৪-০৮-২০২৩ তারিখের করা ০৮ নং মামলার সন্দিগ্ধ আসামীরা হলেন, উপজেলার ঝনঝনিয়া গ্রামের শেখ শওকতের ছেলে মো. আসাদুজ্জামান লিটু (২৫), পেড়িখালী গ্রামের খালিদ মল্লিকের ছেলে তন্ময় মল্লিক (২৮), দলদাহ গ্রামের দেলোয়ার খানের ছেলে ইমরান খান (২৬)। গত ইংরেজি ০৭-১০-২০২৩ তারিখের করা ০৪ নম্বর মামলার আসামীরা হলেন, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মিন্টু পাটোয়ারীর ছেলে মারূফ পাটোয়ারী (১৯) ও একই গ্রামের আজিম শেখের ছেলে মো. ওমর ফারুক জনি (১৯)। অপর জন হলেন জিআর ০২/২২ নং মামলার ওয়ারেন্টভূক্ত আসামী উপজেলার আদাঘাট গ্রামের ফরিদ শেখের ছেলে শিমুল শেখ (৩০)।

এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম আসামীদের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, রামপাল থানায় শান্তি শৃঙ্খলা রক্ষায় আমরা বদ্ধপরিকর। কারো বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ পাওয়া গেলেই তাকে আইনের আওতায় আনা হবে। মানুষের জানমাল রক্ষায় কোন প্রকার শৈথিল্য প্রদর্শন করা হবে না। যাদের আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আটক করা হয়েছে। আটককৃতদের বাগেরহাটের আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category