• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

রামপালে পাওয়ার গ্রীডের লাইন ঘরের উপর আতঙ্কে বাসিন্দারা

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
রামপালের চকগোনায় বসবাসরত ঘরের উপর দিয়ে পাওয়ার গ্রীড কোম্পানির ১ লক্ষ ৩২ হাজার ভোল্টেজ লাইন টানায় আতঙ্কে রয়েছেন এক বাসিন্দা। চকগোনা গ্রামের মৃত যতীন্দ্রনাথ সরকারের পুত্র স্বপন কুমার সরকার এমন অভিযোগ করে প্রতিকার চেয়ে খুলনা সিটি মেয়রসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার রাজনগর ইউনিয়নের চকগোনা গ্রামের স্বপন সরকারের বসবাসরত ঘরের উপর দিয়ে ১ লক্ষ ৩২ হাজার ভোল্টেজের লইন টানা হয়েছে। পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ বড় বড় টাওয়ার করে তার সাথে লাইন যুক্ত করে। এতে তারের নিচেয় থাকা ঘরের বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। এ ঘটনায় তারা রামপাল উপজেলা রাজনগর ইউপি চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রতিকার চেয়ে আবেদন করেছেন স্বপন। বিভিন্ন সরকারী সংস্থাসহ সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরে প্রতিকার না পেয়ে অনিশ্চয়তা ও হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি অভিযোগ করে বলেন, চকগোনা মৌজার ১০৫১ খতিয়ানের ১৮ দাগের মাত্র ২০ শতক জমিতে পরিবার নিয়ে বসবাস করছেন। রাতদিন তারের বিকট শব্দে ঘুম আসে না। বিশেষ করে একটু জোরে বাতাস হলেই তারের শো শো সব্দে বাচ্চারা ভয়ে চিৎকার করে কান্নাকাটি করে। তিনি সকলের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ লিঃ খুলনার নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সাধু এর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কারো বাড়ী বা ঘরের উপর থেকে লাইন টানা হলে সরকারী বিধি অনুযায়ী কোন ক্ষতি পূরন পাবেন না। তবে শুধুমাত্র সংযোগ দেয়ার সময় বড় কোন গাছ কাটা হলে তার ক্ষতিপূরণ দেয়া হয়। স্বপন সরকার অভিযোগ করেছেন এবং লাইন টানার সময় তিনি অসহযোগীতা করেন। লাইনের তার কোন কারণে ছিড়ে গেলে সাথে সাথে অটো বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানান ওই কর্মকর্তা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category