• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রামপালে পুলিশের অভিযানে হরিণের মাংসসহ গ্রেফতার ১

দিনকাল বিডি ২৪ / ১৩৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||
রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ এক চোরা শিকারীকে আটক করেছে। আটক শফিকুল শেখ (৩০) এর বিরুদ্ধে রামপাল থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়। আটক শফিকুল উপজেলার ভাগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশের নির্দেশনায় রবিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার হাতীরবেড় গ্রামের নতুনহাট ব্রীজের নিচে বগুড়া নদীতে থাকা একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকায় অভিযান পরিচালনা করা হয়।

এসআই লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় এএসআই মিঠুন কুমার ঢালীসহ সঙ্গীয় ফোর্স শফিকুল শেখ নামের চোরা ওই শিকারী কে আটক করেন। ওই সময় তার নৌকায় থাকা সাড়ে ২৯ কেজি তাজা হরিণের মাংস জব্দ করা হয়। জানা গেছে, চোরা শিকারী শফিকুল দীর্ঘ দিন ধরে সুন্দরবন থেকে হরিণ শিকার করে তা লোকালয়ে এনে বিক্রি করেছিল।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাশ হরিণের মাংসসহ আটক ও আসামীকে বাগেরহাটের আদালতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category