• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রামপালে বিদেশী ও দেশী মদসহ আটক ৩, মোটরসাইকেল জব্দ

দিনকাল বিডি ২৪ / ১০৬ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ জুন, ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে বিদেশী ও দেশীয় তৈরি মদসহ তিন মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। শনিবার (২২ জুন) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে । এর আগে শুক্রবার (২১ জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রামপালের হাজী এনায়েতউল্লাহ মাদ্রাসার সামনে থেকে তাদের আটক করে পুলিশ ।

আটককৃত যুবকরা হলো,উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা এলাকার আনছার শিকদারের ছেলে তুহিন শিকদার (২৪), একই এলাকার আ. মাজেদ গাজীর ছেলে গাজী ইমরুল কায়েস (২৬) ও ওড়াবুনিয়া এলাকার মনোরঞ্জন ঢালীর ছেলে মনোজিৎ ঢালী (২৬)। এ সময় আটক কৃতদের ব্যবহৃত একটি মটর সাইকেল জব্দ করা হয়েছে। ।

রামপাল থানার ওসি সোমেন দাস জানায়, শুক্রবার রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় মোংলা থেকে একদল মাদক কারবারি মদের চালান নিয়ে রামপাল আসছে । এমন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল হাজী এনায়েতউল্লাহ মাদ্রাসার সামনে চেকপোস্ট বসায়। কিছুক্ষণের মধ্যে ওই তিন যুবক মাদ্রাসার সামনে উপস্থিত হয়। পুলিশ তাদের চ্যালেঞ্জ করে এবং তাদের দেহ তল্লাশী করে ৩ (তিন) বোতল বিদেশী ও ১ বোতল দেশীয় তৈরি মদ উদ্ধার করে। এছাড়াও মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করে ।

তিনি আরো জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরে বাইরে থেকে মাদক এনে মফস্বলে বিক্রি করে। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক শনিবার দুপুরে আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। সূত্র জানায় আটকৃতদের প্রধান হোতা ওই মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে। ওই ৩ জন আটকের পর সিন্ডিকেটের হোতাকে আটকৃতদের ছাড়াতে ব্যাপক তদবির করতে দেখা যায় বলে স্থানীয়রা অভিযোগ করেন। সচেতন মহল রামপালকে মাদকমুক্ত করতে অভিযান জোরদারের দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category