• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রামপাল উপমন্ত্রী হাবিবুন নাহারের ১৭৩ জন কৃষকের মাঝে ফলজ বৃক্ষ ও উপকরণ বিতরণ

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

রামপালে অনাবাদি পতিত জমি ও বসত বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের উপকরণ বিতরণ করা হয়েছে। রামপাল উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে বৃহস্পতিবার সকাল ৮ টায় উপজেলা অডিটোরিয়ামে এসব সামগ্রী বিতরণ করা হয়। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহার এমপি উপস্থিত থেকে কৃষকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন।

বাগেরহাটের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ পরিচালক মোহন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. রফিকুল ইসলাম, রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল, নবাগত কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম প্রমুখ। ওই সময় ১৭৩ জন কৃষকের মাঝে আম, জাম, পেয়ারা, কুল, মাল্টা, কতবেল ও বিভিন্ন প্রকার সবজির বীজ বিতরণ করা হয়। এ ছাড়াও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রকল্পের আওতায় ২০ জন কৃষককে অফসিজনের তরমুজ প্রদর্শনী খামার করার জন্য বীজ, সার ও বালাই নাশক প্রদান করা হয়েছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category