• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান

দিনকাল বিডি / ৯০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি:

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৬ জুন) তাপবিদ্যুৎ কেন্দ্রে এই অভিযানের নেতৃত্ব দেন দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান।

তিনি বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মকর্তা কর্মচারী নিয়োগ টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, বিদ্যুৎ কেন্দ্রের মালামাল অবৈধভাবে লুটপাট করা সহ বিভিন্ন অনিয়মের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দিনভর বাগেরহাট জেলা কার্যালয় থেকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের কাছে অভিযোগ ছিল যে এখানে বাংলাদেশী কর্মকর্তা কর্মচারী এবং ভারতীয় কোম্পানি এনটিপিসির কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বেতন ভাতায় বৈষম্য রয়েছে। প্রাথমিকভাবে আমরা পলিসিগত বেশকিছু বৈষম্য দেখেছি। ভারতীয় এনটিপিসি কর্পোরেশন এর নীতিমালা অনুযায়ী ভারতীয় কর্মকর্তা কর্মচারীরা এখানে বেশি বেতন পেলেও একই পজিশন হোল্ড করে বাংলাদেশের কর্মকর্তা কর্মচারীরা নীতিমালা অনুযায়ী কম বেতন পাচ্ছে ।

এখান থেকে প্রতিনিয়ত মালামাল লুটপাট ও অবৈধভাবে আত্মসাৎ করার অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা কিছু ঘটনার সত্যতা পেয়েছি।এখানকার কর্মকর্তারা এ সম্পর্কিত কিছু বিষয়ে মামলা দিয়েছেন কিছু বিষয়ে বিভাগীয় ব্যবস্থা নিয়েছেন এমন কাগজপত্র আমাদেরকে দিয়েছেন।

এছাড়া টেন্ডার প্রক্রিয়াতে কয়লা যে পরিমাণ দেখানো হয় তার থেকে কম নিয়ে আসা হয় এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কাছে টেন্ডার ডকুমেন্ট চাওয়া হয়েছে। এটি পর্যালোচনা করে আমরা পরবর্তীতে জানতে পারবো। এছাড়া আরো একটি অনিয়ম পেয়েছি, সেটি হচ্ছে এখানে ভারতীয় যারা আছেন তাদের তিন বছরের ট্যাক্স দেওয়া লাগেনা কিন্তু বাংলাদেশে কর্মকর্তা কর্মচারীদের ট্যাক্স দিতে হয়। আমরা বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছি এবং সেগুলো দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় বরাবর প্রেরণ করা হবে। এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন যথাযথ ব্যবস্থা নিবে।

তবে এ বিষয়ে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category