• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট নাটোরের সিংড়ার আয়েশ বাজার মসজিদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন এমপি আনু রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩২ রাজশাহী নগরীর বালিয়াপুকুর মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন কুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২ নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের।

রামেক হাসপাতালের ওটি থেকে ভ‚য়া চিকিৎসক গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১৫০ Time View
প্রকাশঃ রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) থেকে সামিউর রহমান (২৭) নামে এক ভ‚য়া চিকিৎসককে গ্রেফতার করেছে আনসার সদস্যরা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালে দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে নগরীর রাজপাড়া থানায় প্রতারণা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গ্রেফতার ভ‚য়া চিকিৎসক সামিউর নগরীর উপ ভদ্রা এলাকার রাশেদুর রহমানের ছেলে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, সে আমাদের ইমার্জেন্সি বিভাগের ওটিতে ছিল ভ‚য়া চিকিৎসক সামিউর। এ সময় তার কথাবার্তা শুনে দায়িত্বরতদের সন্দেহ হয়। পরে আনসার সদস্যরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। সম্ভবত সে মানসিক ভারসাম্যহীন। তাকে মানসিক চিকিৎসকের কাছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সামিউর আগে সরকারি ডেন্টাল আইএইচটির শিক্ষার্থী ছিল বলে জানতে পেরেছি। যার জন্য হাসপাতালে তার আগেও আনাগোনা ছিল। কিন্তু চিকিৎসক হিসেবে কখনও পরিচয় দেয়নি। প্রথমবার পরিচয় দিতে এসেই সে আটক হয়েছে।

এ ব্যাপারে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল হক বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল হাসপাতাল থেকে ওই ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে আনে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category