• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রামেবি’র কাজ শুরুর আগেই ব্যয় বেড়েছে ৫৩৩ কোটি টাকা

দিনকাল বিডি ২৪ / ১৬৫ Time View
প্রকাশঃ শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: অবকাঠামো নির্মাণকাজ শুরুর আগেই রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় (রামেবি) স্থাপন প্রকল্পের ব্যয় বেড়েছে ৫৩৩ কোটি টাকা। গত বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় রামেবির সংশোধিত প্রকল্পে ২ হাজার ৪০০ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়।
এর আগে গত বছরের ১৪ জুন রামেবি স্থাপন প্রকল্পের ডিপিপি অনুমোদিত হয়। সে সময় নির্মাণসামগ্রীর দাম ধরা হয় ২০১৮ সালের হিসাবে। তখন প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয় ১ হাজার ৮৬৭ কোটি টাকা। কিন্তু প্রকল্পের নির্মাণকাজ শুরুর আগেই ডিপিপি সংশোধন করা হয়েছে। এতে প্রকল্পের ব্যয় আরও ৫৩৩ কোটি টাকা বেড়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন বলেন, ‘২০১৮ সালের রেট শিডিউল অনুযায়ী প্রথম প্রকল্প অনুমোদন পেয়েছিল। কিন্তু এখন আগের মূল্যে কাজ করা সম্ভব নয়। এ কারণে ডিপিপি সংশোধন করতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি উপাচার্যের দায়িত্ব নিয়েই একাডেমিক ও প্রশাসনিক কাজের পাশাপাশি বিশ্ববিদ্যালয় স্থাপনের ডিপিপি তৈরিতে সর্বাধিক গুরুত্ব দিয়েছি। আশা করছি, খুব শিগগিরই সংশোধিত ডিপিপির টাকা পাওয়া যাবে। এরপর পর্যায়ক্রমে ভূমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণ প্রক্রিয়া শুরু হবে।’
জানা গেছে, প্রকল্পের আগের বরাদ্দের ১ হাজার ৮৬৭ কোটি টাকা থেকে জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ খাতে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ৫৮৪ কোটি স্থানান্তর করা হয়েছে। সংশোধিত ২ হাজার ৪০০ কোটি টাকার ডিপিপির অর্থ ছাড় হলে ভূমি অধিগ্রহণ খাতের বকেয়া ১৭২ কোটি ১৭ লাখ টাকা জেলা প্রশাসকের সংশ্লিষ্ট খাতে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category