• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

রাসিক নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ প্রার্থীকে জরিমানা

দিনকাল বিডি / ১৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ প্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ জুন) সন্ধ্যায় নগরীর বিভিন্ন এলাকায় ৯টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এসময় আচারণবিধি ভেঙ্গে প্রচার-প্রচারণা চালানোর দায়ে পাঁচ কাউন্সিলর প্রার্থীকে চার হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।
প্রচার-প্রচারণায় একাধিক মাইক ব্যবহারের দায়ে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মতিউর রহমানকে ৫০০ টাকা, অনুমোদনহীন শব্দ যন্ত্র ব্যবহারের দায়ে ৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী রুহুল আমিন ও ৬ নম্বর ওয়ার্ডের শিবলী রহমানকে ৫০০ টাকা, মোটরসাইকেল শোভাযাত্রা করার দায়ে ১৩ নম্বর ওয়ার্ডের প্রার্থী মনিরুল ইসলামকে ৩০০ টাকা ও রাস্তা বন্ধ করে প্রচারণা চালানোর দায়ে ৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী জেসমিনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জরিমানার পাশাপাশি বেশকিছু প্রার্থীকে সতর্ক করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category