• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

রৌমারীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

দিনকাল বিডি / ১৮২ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ৮ হাজার পিস ইয়াবাসহ মোঃ জাহার আলী ফকির(৪২) ও মোছাঃ রাশেদা বেগম(৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলার রৌমারী ইউনিয়নের রতনপুর গ্রামে রাশেদা বেগমের বাড়ীতে মাদক বিক্রির খবর পায় পুলিশ। পরে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় মাদক কারবারি মোছাঃ রাশেদা বেগম(৩৫)কে ১ হাজার পিস ও খাটিয়ামারী গ্রামের মাদক কারবারি মোঃ জাহার আলী ফকির(৪২)কে ৭ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। মাদক কারবারি জাহার আলী ফকিরের বিরুদ্ধে পূর্বের ৬টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

শুক্রবার(৯ ডিসেম্বর) দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category