• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর মহাদেবপুরে গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, নিয়মিত মামলার নির্দেশ ইউএনওর নওগাঁয় যৌতুকের দাবিতে নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার মামলায় নৌবাহিনীর সদস্য আটক নওগাঁর মান্দায় নতুন উপজেলা প্রকৌশলীর যোগদান থানাগুলোকে জিরো কমপ্লেইন ইউনিট করার নির্দেশ আরএমপি পুলিশ কমিশনারের ডিজিটাল আসক্তি রোধে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা জরুরি: রাসিক প্রশাসক নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি নওগাঁর মান্দায় পুকুরে বিলীন হচ্ছে নহলা কালুপাড়া দাখিল মাদ্রাসার মাঠ, গাইডওয়াল নির্মাণের দাবি রুয়েটে ৪৭ নবনিযুক্ত প্রভাষকের প্রশিক্ষণ শুরু নাটোরে চালবোঝাই ট্রাক ব্রিজের নিচে, হেলপার নিহত বাগাতিপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৭ মাসের কারাদণ্ড

র‌্যাবের অভিযানে ১শ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

দিনকাল বিডি ২৪ / ১১৭ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ১শ গ্রাম হেরোইনসহ মামুন ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে সান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ করেছেন।

গতকাল বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে সান্তাহার রেলওয়ে থানার আওতায় জয়পুরহাট রেলওয়ে স্টেশন থেকে তাকে আটক করা হয়। মামুন ইসলাম রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে মাদক পাচার হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে জয়পুরহাট র‌্যাব-৫ এর সদস্যরা ট্রেনে অভিযান পরিচালনা করেন।

এসময় মাদক ব্যবসায়ী মামুন ইসলাম জয়পুরহাট স্টেশনে ট্রেন থেকে নেমে পালানোর সময় র‌্যাব-৫ এর সদস্যরা তাকে আটক করে শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানায় সোপর্দ করেন। সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত মামুন ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category