• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে রাসিকের ভ্রাম্যমান আদালত পরিচালিত

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এর নেতৃত্বে নগরীর রেলগেট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এদিন নগরভবন হতে রেলগেট পর্যন্ত অটো রিক্সার লাইসেন্স নবায়ন না থাকায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর ৯২ (৩) ধারায় ৭টি মামলা দায়ের করে ৭ জনের নিকট হতে ৮শত ৫০ টাকা অর্থদন্ড আদায় করা হয়। আটককৃত অটো রিক্সা নগরভবনের নির্দিষ্ট স্থানে রাখা হয়।
রাসিক ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন বলেন, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিক্সার মালিক ও চালকগণকে অতি দ্রুত সময়ের মধ্যে ২০২৪-২০২৫ইং অর্থ বছরের নবায়ন করতে হবে। অবৈধভাবে (লাইসেন্স বিহীন) অটোরিক্সা ও চার্জার রিক্সা সমূহকে চলাচল না করার জন্য নিদেশনা দেন। যদি কেউ অবৈধ লাইসেন্স বিহীন অটো/চার্জার রিক্সা রাজশাহী মহানগরীতে চলাচল করে তাহলে সে সকল গাড়ি আটক করে ডাম্পিংসহ তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে।অভিযানকালে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category