• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

লালপুরে প্রেমিককে কুপিয়ে জখম প্রেমিকা আটক

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

আনিসুর রহমান (নাটোর)প্রতিনিধি:
নাটোরের লালপুরে বিয়ে করতে রাজি না হওয়ায় এমদাদুল ইসলাম (৩৪) নামের এক প্রেমিক যুবককে কুপিয়ে জখম করেছে প্রেমিকা। এঘটনায় মনি (২৭) নামের এক প্রেমিককে আটক করেছে লালপুর থানার পুলিশ। ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে লালপুর সদরের পুরাতন বাজার এলাকায় এঘটনা ঘটে। আহত ওই যুবক উপজেলার রামানান্দপুর গ্রামের মৃত সের আলীর ছেলে।

জানা যায়,উপজেলার রামানান্দপুর গ্রামের মনি (২৭) সঙ্গে পরকিয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে যান এমদাদুল ইসলাম। ৬ মাস আগে ওই প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। পরে এক সপ্তাহের মধ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক কৌশলে পালিয়ে যায়। ঈদে বাড়ীতে এলে পূর্ব শত্রুতার জেরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মনি ও তার বাবাসহ ৫/৬ জন মিলে সিএনজিচালিত অটোরিশাতে উঠিয়ে নিয়ে গেয়ে এমদাদুলকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লালপুর উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশংকাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। লালপুর থানার ওসি নাছিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category