• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শহীদ জিয়ার সৈনিকরা বাংলাদেশের অতন্দ্র প্রহরী মিনু

দিনকাল বিডি / ৭৪ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলাগাছ নয়, যে পিঠ লাগালে ঠান্ডা লাগবে। এই দল শহীদ জিয়ার নেতৃত্বে হাতে অস্ত্র তুলে নিয়ে পাকিস্তানী বাহিনীকে পরাজিত করে লাল সবুজের পতাকা অর্জন করেছে। এখনো স্বৈরাচারের মদদে আছেন, তাদের বলতে চাই, শহীদ জিয়ার সৈনিকরা বাংলাদেশের অতন্ত্র প্রহরী।”

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ৩টায় কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে কুষ্টিয়া শহরের হাউজিং ডি-ব্লকের একতা মাঠে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে মিজানুর রহমান মিনু বলেন, “সব তত্ত্বাবধায়ক সরকার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়েছে। আপনারা সেই পথেই হাটুন, তা না হলে কোনো বিপর্যয় যদি হয়, তাহলে তার দায় দায়িত্ব আপনাদের এই সরকারকেই নিতে হবে।”

কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যক্ষ সোহরাব উদ্দিন, রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী ও ফরিদা ইয়াসমিন। এসময় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category