• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শিখন ঘাটতি পূরণে বৈরী আবহাওয়ায় নওগাঁয় শনিবারেও চলছে ক্লাস

দিনকাল বিডি / ১৩১ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি আদায়ের আন্দোলনের কারণে আট দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শনিবারেও ক্লাস অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিদ্যালয়ে প্রাণচাঞ্চল্য ফিরে আসায় খুশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
জানা যায়, শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবিতে গত ১৩ অক্টোবর সোমবার থেকে ২১ অক্টোবর মঙ্গলবার পর্যন্ত টানা আট দিন কর্মবিরতি পালন করেন জেলার সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। এতে শিক্ষার্থীদের পাঠে ঘাটতি দেখা দেয়। এ ঘাটতি পূরণে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশা জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি পরীক্ষার আগ পর্যন্ত শনিবারে ক্লাস নেওয়ার আহ্বান জানান। তাঁর আহ্বানে সাড়া দিয়ে নওগাঁর শিক্ষক-কর্মচারীরা পরবর্তী চার শনিবার শ্রেণি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেন। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় শনিবারেও ক্লাস পরিচালনা করা হয়।
পত্নীতলা উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও খিরসিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক ও আকবরপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের দাবি পূরণ করায় অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি পূরণে শনিবারেও আমরা ক্লাস নিচ্ছি।’
নওগাঁ জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাণীনগরের মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল গফুর প্রাং বলেন, ‘আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের সময় ক্লাস বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি হয়েছে। সেই ঘাটতি পূরণে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক শনিবারেও ক্লাস পরিচালনা করা হচ্ছে। বৈরী আবহাওয়ার মধ্যেও শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা আনন্দিত। জেলার সব শিক্ষক ও শিক্ষার্থীকে ধন্যবাদ জানাই।’
শিক্ষকরা জানিয়েছেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পরীক্ষার আগ পর্যন্ত পরবর্তী দুই শনিবারও শ্রেণি কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category