• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

শেরপুরের পাগলা নদীর উপর সেতুর অভাবে জনদুর্ভোগ চরমে

দিনকাল বিডি / ২০৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

রমেশ সরকার, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলার আহাম্মদনগর -মোহনগঞ্জ বাজার রাস্তার পাগলা নদীর দাড়িয়ারপাড়ে একটি সেতুর অভাবে পথচারীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

জানা গেছে, ২০২১ সালে ঝিনাইগাতী উপজেলার আহমদ নগর থেকে ধানশাইল ইউনিয়নের মোহনগঞ্জ বাজার পর্যন্ত রাস্তা নির্মাণের কাজ হাতে নেয় এলজিইডি। বর্তমানে নির্মাণ কাজ চলমান রয়েছে। গত বর্ষার পূর্বে রাস্তা নির্মাণ কাজ শুরু হলে পাগলা নদীটি ভরাট করে রাস্তা নির্মান করা হয়।

ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, রাস্তাটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই পাগলা নদীর ওই স্থানে নির্মাণাধীন রাস্তাটি ভেঙ্গে পুনরায় একটি নদীর সৃষ্টি হয়। এতে দু’পাশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে আজও প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়নি । তিনি আরোও বলেন, গ্রামবাসীরা ওই নদীর উপর একটি বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে তার উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।

এ পথে প্রতিদিন শতশত মানুষ যাতায়াত করে থাকে। কিন্তু এ নদীর ভাঙ্গা অংশে কোন সেতু নির্মাণ করা হয়নি। ফলে শতশত পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম জরুরী ভিত্তিতে এ নদীর উপর একটি সেতু নির্মাণের দাবি জানান।

এলজিইডি’র শেরপুরের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান বলেন, এখানে একটি সেতু নির্মানের জন্য প্রকল্প প্রনয়ন করে সংশ্লিষ্ট অধিদপ্তরে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category