• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরের শ্রীবরদীতে মাইকে ঘোষণা দিয়ে দোকানঘর ভেঙে রাস্তা নির্মাণ

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

শেরপুর প্রতিনিধি:
শেরপুরে দিনদুপুরে মাইকে ঘোষণা করে ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পৈতৃক সম্পত্তিতে দোকান ঘর ভেঙে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ২৯ এপ্রিল শনিবার সকালে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গাবতলী বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় প্রভাবশালী একটি মহল ওই জমি দখলের নেতৃত্বে রয়েছে বলে ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছে। হামলা ও ভাঙচুরের হুমকি পেয়ে ভুক্তভোগী আবুল হাসেম শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে বিচারের দাবী করেছেন।

অনুসন্ধানের জানা যায়, গাবতলি বাজার হতে
খলশেকুড়ি বিলে যাতায়াতের বিকল্প রাস্তা না থাকায় সেখান থেকে ফসল বাড়ি নিয়ে আসতে সমস্যা হচ্ছে বেশ কিছু কৃষকের। স্থানীয় ছাত্তার মিয়ার ছেলে আবুল হাসেম মিয়ার দোকান ঘরের পাশ দিয়ে রাস্তা তৈরি করার পরিকল্পনা করে এলাকাবাসী। পরে তার পৈতৃক সম্পত্তিতে তৈরিকৃত বিল্ডিং দোকানঘর ভেঙে রাস্তা তৈরির জন্য চাপ দেয় এলাকাবাসী। বিনামূল্যে সে জমি দিতে রাজি না হওয়ায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, প্রভাষক সাইফুল ইসলাম ফারুক, ইমাম ফেরদৌস আহমেদ, ইউপি সদস্য সাজু মিয়া, কৃষক রফিকুল ইসলাম ও লাল ফকির প্রমূখের প্রত্যেক্ষ মদদে তার দোকানঘর ভেঙে রাস্তা তৈরি করা হয়। এর আগে তারা বিভিন্ন দপ্তরে রাস্তার দাবিতে স্মারকলিপি দিয়েছে।

এসময় আবুল হাসেম বলেন, এই জমি আমার বিআরএস রেকর্ড ভুক্ত। আমার সম্পদ ক্ষতি করে আমি কিভাবে রাস্তা দিবো। আমি প্রায় ৩০ বছর যাবৎ দোকানঘর তৈরি করে ভোগদখল করে আসতেছি। আমিও চাই রাস্তা হোক। যদি আমার জমির মূল্য দেয় তাহলে আমি রাস্তার জন্য ঘর ভেঙে দিবো। তবুও জোর করে আমার দোকানঘর ভেঙে দিয়েছে। আমি এর বিচার চাই।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আমি খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। স্থানীয় মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম রাস্তা নির্মাণের ব্যাপারে একটি স্মারকলিপি দিয়েছেন। তবে অন্যের রেকর্ডিয় সম্পত্তিতে জোর করে দোকানঘর ভেঙে রাস্তা নির্মাণ করা আইনসম্মত নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category