• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে তিন দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ইটভাটার কাঁচা ইট নষ্ট, বিপাকে মালিক-শ্রমিক গরিবের কান্নায় বরেন্দ্র প্রকল্প: গভীর নলকূপ পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার রাজশাহী নগরীতে মাদক কারবারী সহ গ্রেফতার-২৭, একজনের কারাদণ্ড সিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষক মানবিক কর্মকাণ্ড থেকে সাংবাদিকতায় সাফিউল ইসলাম রকি নওগাঁর মান্দায় ‘শেকড় সংস্কৃতি’র লোকজ সংগীত পরিবেশনা নওগাঁর মান্দায় পাঁচ শতাধিক পল্লী চিকিৎসকের মধ্যে চিকিৎসা সরঞ্জাম বিতরণ নওগাঁর মান্দায় ৮ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার নওগাঁর মান্দায় রাতের আঁধারে এক অসহায় নারীর বাড়ি ভাঙচুরের অভিযোগ

শেরপুরে অটোরিক্সা থেকে চাঁদাবাজির ঘটনায় মামলা: আটক-১

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪

শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে অটোরিক্সা থেকে অবৈধভাবে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে মারধরে ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারী) রাতে সাবেক পৌর কাউন্সিরসহ ৩ জনকে আসামী করে শেখদি গ্রামের ইদ্রিস আলী বাদী হয়ে শ্রীবরদী থানায় মামলা দায়ের করে। এঘটনায় পুলিশ অভিযান চলিয়ে এজহার নামীয় বিল্লাল হোসেন (৩২) নামে একজনকে আটক করে। বাকী আসামীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি অবৈধ চাঁদা আদায়কে কেন্দ্র করে শেখদীর গ্রামের অটোরিক্সা চালক শাহজাহান ও আক্রাম হোসেনকে মারধর ঘটনায় গুরুতর আহত হয়। এঘটনায় আহত অটোরিক্সা চালক শাহজাহানের পিতা ইদ্রিস আলী বাদী হয়ে সাবেক পৌর কাউন্সিলর হাবিবুল্লাহ হাবিসহ ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত নাম ৫/৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। শ্রীরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, একজনকে আটক করা হয়েছে। বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category